সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

জার্মানিতে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষ; নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জার্মানিতে একটি ছোট প্লেন ও হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফিলিপসবার্গ শহরে একটি নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

জার্মান উড়োজাহাজ উদ্ধারকারী সংস্থা ডিআরএফ এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, একটি উদ্ধারকারী হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালীন ছোট একটি প্লেনের সঙ্গে ধাক্কা লাগলে বিস্ফোরিত হয়ে মাটিতে পড়ে যায়। এতে চারজনের প্রাণহানি ঘটে।

স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, যাত্রীদের পরিচয় আমরা এখনো জানি না। এ দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে কিনা এ নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি।

আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ