সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

যুক্তরাষ্ট্রে স্কুলে কিশোরের বন্দুক হামলা, ২ শিক্ষার্থী নিহত, আহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ: যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় দুজন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের একের পর এক ঘটে যাওয়া হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা।

অজ্ঞাতনামা হামলাকারীর বয়স ১৫ বছর। হামলার অভিযোগে সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। গত ২৩ জানুয়ারি দুপুরে কেনটাকির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেন্টনের মার্শাল কাউন্টি হাই স্কুলে এই হামলা চালানো হয়।

কেনটাকির গভর্নর ম্যাট বেভিন জানান, বন্দুকের গুলিতে একই বয়সী দুই শিক্ষার্থী নিহত হয়েছে।এছাড়া এই ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন গুলিতে আহত হন।

বেভিন আরো জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটকের সময় সে বাধা দেয়নি। তার বিরুদ্ধে দুটি হত্যা ও আরো বেশ কয়েকজনকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হবে।

কেনটাকি স্টেট পুলিশ কমিশনার রিক স্যান্ডার্স জানান,এই ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান। আহত আরো পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

‘আমি উৎসাহী জনতা’ ও নাগরিক সাংবাদিকতার চর্চা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ