সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

লিবিয়ার বেনগাজিতে মসজিদের সামনে বিস্ফোরণে নিহত ৩৩, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল মঙ্গলবার রাতে লিবিয়ার বেনগাজি শহরের একটি মসজিদের সামনে কয়েক মিনিটের ব্যবধানে দু'টি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ বিস্ফোরণে  অন্তত ৩৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

বেনগাজির আল সোলাইমানি এলাকার একটি মসজিদের কাছে প্রথম গাড়িবোমা হামলা চালানো হয়। সে সময় মসজিদ থেকে নামাজ শেষে বের হচ্ছিলেন মুসল্লিরা। এর কয়েক মিনিট পরেই রাস্তার অপর পাশে আরও একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।

স্থানীয় আল জালা হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকজন সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক ওই হামলায় নিহত হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।

তবে এ ঘটনার দায় এখনো কোন গোষ্ঠী স্বীকার করেনি।

এদিকে জাতিসংঘ ওই হামলার নিন্দা জানিয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ