সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ছত্তিসগড়ে ভয়াবহ মাওবাদী হামলা: ৪ পুলিশসহ নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৪ পুলিশ নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছেন। ওই ঘটনায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের দুইজন কর্মকর্তা ও দুই কনস্টেবল নিহত হয়েছেন।

গতকাল বুধবার দুপুরে ছত্তিসগড়ের নারায়ণপুরা জেলায় এক জঙ্গল এলাকায় নকশালদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধে ওই হতাহতের ঘটনা ঘটে।

গণমাধ্যমের একটি সূত্র বলছে, মাওবাদীরা সংঘর্ষস্থলে ইমপ্রোভাইসড ডিভাইসড বিস্ফোরণসহ ব্যাপক গুলিবর্ষণ করলে পুলিশ সদস্যরা গুরুতরভাবে আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর বিশেষ দল ঘটনাস্থলে রওয়ানা হয়। আহতদের হেলিকপ্টারের সাহায্যে চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। আহত ৭ পুলিশের হাত, পা এবং কোমরে গুলি লেগেছে।

নকশালবিরোধী অভিযান সংক্রান্ত রাজ্য পুলিশের মহানির্দেশকের দাবি ওই সংঘর্ষে বেশকিছু মাওবাদী হতাহত হয়েছে। তাদের সঙ্গীরা নিহতদের লাশ নিয়ে গেছে।

মাওবাদী ও পুলিশের বিশেষ বাহিনীর মধ্যে সংঘর্ষে হতাহতের খবর পেয়ে আইজি ও ডিআইজিসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন। ছত্তিসগড়ে বিগত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।

গতবছর এপ্রিল-মে’র পর থেকে পুলিশের বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আজকের ঘটনা পুলিশের জন্য ‘বড় ধাক্কা’ বলে মনে করা হচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ