রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকেদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৮ জন। সংসদ সদস্য ৩৫০ জন হলেও মৃত্যু জনিত কারণে দুটি আসন শূন্য রয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে পছন্দের তালিকায় দ্বিতীয় বারের মতো মো. আবদুল হামিদই পছন্দের শীর্ষে রয়েছেন। আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  সৈয়দ আশরাফুল ইসলামসহ অনেকেই। প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেকও আলোচনায় রয়েছেন।

আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ। ২০ তম রাষ্ট্রপতি হিসেবে তিনি পাঁচ বছর পূর্ণ করতে চলেছেন। এবার দেখার পালা ২১তম রাষ্ট্রপতি কে হচ্ছেন।

নির্বাচনের ক্ষণ গণনা শুরু, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ