সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

রুশ গোয়েন্দা জাহাজের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আর সেই কারণে মার্কিন নৌবাহিনী নর্থ ক্যারোলিনার উপকূলে রাশিয়ার গোয়েন্দা জাহাজের তৎপরতার ওপর নজর রাখছে।

ত্রিনিদাদ ও টোবাগো থেকে রুশ গোয়েন্দা জাহাজটি যাত্রা শুরু করার কয়েক দিনের মধ্যেই নিজের সমুদ্র সীমায় আরও নজর বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।

জানা গেছে, নর্থ ক্যারোলিনার উইলমিংটনের ১০০ মাইল দক্ষিণ পূর্বে আন্তর্জাতিক জলসীমায় রুশ গোয়েন্দা জাহাজ ভিক্তর লিওনোভকে প্রথম দেখা গিয়েছিল। রুশ এ জাহাজে গোয়েন্দা তৎপরতা চালানোর উপযোগী উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে বলে আশঙ্কা করছে মার্কিন নৌবাহিনী। এছাড়া, যোগাযোগ সংক্রান্ত সিগন্যালের বিরুদ্ধে আড়ি পাতার কথাও ভাবা হচ্ছে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যারিবিয়ানে গত সপ্তাহে এ জাহাজকে তৎপরতা চালাতে দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি চার থেকে ছয়মাস তৎপরতা চালাবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস কোলসহ অন্যান্য জাহাজ এর গতিবিধির ওপর নজর রাখছে বলেও জানানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ