মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে বাঁচার উপায় দেবে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্টারনেটে কোন একটা সাইটে গিয়ে কিছু খুঁজেছেন বা গুগলেই হয়তো সার্চ দিয়েছেন। এরপর থেকে সেই জিনিসের বিজ্ঞাপন আপনি যে সাইটেই যাচ্ছেন সেখানেই আপনাকে টার্গেট করছে।

এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে আরও বহু ইন্টারনেট ব্যবহারকারীর মতো।

এই যন্ত্রণা থেকে আপনাকে মু্ক্তি দিতে গুগল নিজেই এবার একটা অপশন বাতলে দিচ্ছে।

কেউ এখন ইচ্ছে করলে এই বিজ্ঞাপন 'মিউট' করে দিতে পারবে।

'রিমাইন্ডার এড' নামে পরিচিত এই বিজ্ঞাপনগুলিকে অনেকেই যন্ত্রণা হিসেবে গণ্য করেন। অনলাইনে কোন পণ্য কেনার জন্য সার্চ করলে সাথে সাথে শুরু হয় এই বিজ্ঞাপনের বিড়ম্বনা।

গুগল অবশ্য দাবি করছে এই 'রিমাইন্ডার এড' লোকজনকে তাদের প্রয়োজনটা মনে করিয়ে দিতে সাহায্য করে। তবে তারপরও এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ইন্টারনেট ব্যবহারকারীদের তারা আরও বেশি সুযোগ করে দিতে চায়।

গুগলের সার্ভিস ব্যবহার করে যেসব সাইট, তারা এখন কোন ব্যবহারকারীকে টার্গেট করে যে বিজ্ঞাপন পাঠাবে, সেগুলো চাইলেই 'মিউট' বা 'হাইড' করা যাবে।

তবে এ ধরনের বিজ্ঞাপন পুরো বন্ধ বা 'অপট আউট' করার কোন অপশনের কথা গুগল এখনো ভাবছে না।

যাদের গুগল একাউন্ট আছে, তারা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন কোন কোন কোম্পানি তাদের টার্গেট করে 'রিমাইন্ডার এড' পাঠাচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ