শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সুুফিয়ার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ইউএনও অফিসের পরিচ্ছন্নতা কর্মী সুফিয়া খাতুন (৩৫) মারা গেছেন।

সোমবার (২৯ জানুয়ারি) বিকাল তিনটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় সুফিয়ার।

এর আগে সকালে পৌরসদরের থানা সংলগ্ন সড়কে বাস চাপায় তিনি গুরুতর আহত হন। এ সময় তার দুই পায়ের মাংস বিচ্ছিন্ন হয়ে পড়ে। সুফিয়া খাতুন কিশোরগঞ্জ সদরের শোলমারা এলাকার দুলাল মিয়ার স্ত্রী। তাঁর স্বামী দুলাল মিয়াও একই অফিসের অফিস সহায়ক।

জানা যায়, সোমবার সকাল সোয়া ১০টার দিকে পৌর এলাকার থানা সংলগ্ন সড়কে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৪০১১) একটি বাস চাপা দেয় সুফিয়াকে। এসময় সুফিয়া বাসের চাকার নিচে পড়ে গেলে তার দুই পা পিষ্ট হয়ে মাংস বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে ঢাকা নেয়ার পথে সুফিয়া মারা যান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ