শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

ইন্দোনেশিয়ায় নারী মুসলিম বিমানকর্মীদের জন্য হিজাব বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে নারী মুসলিম বিমান কর্মীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করেছে দেশটির প্রাদেশিক সরকার।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বসবাস করে।রাষ্ট্রীয়ভাবে দেশটির আচেহ প্রদেশে ইসলামি শরিয়াহ আইন পালন করা হয়। প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ইন্দোনেশিয়ার সব বিমান সংস্থাকে তাদের ফ্লাইটগুলিতে মুসলিম ধর্মাবলম্বী মহিলা কর্মীদের হিজাব পরতে হবে।

এর আগেও প্রদেশটিতে সাধারণ মহিলাদের জন্য শরিয়তি হিজাব তথা পর্দাপ্রথা পালন করা বাধ্যতামূলক করা হয়। এ ছাড়াও ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের মহিলাদের পোশাকের জন্যও আলাদা নিয়ম জারি করা হয়৷

সেই নির্দেশিকায় বলা হয় প্রকাশ্যে পূর্ণ শালীনতা বজায় রাখতে হবে। তবে বিমানকর্মীদের হিজাব বাধ্যতামূলক করা বিরল দৃষ্টান্ত।

উল্লেখ্য, আচেহ প্রদেশে দীর্ঘদিন যাবৎ স্বায়ত্ত শাসনের আন্দোলন চলছিল। পরবর্তী কালে ২০০১ সালে স্বায়ত্ত শাসন লাভ করে এই প্রদেশ৷

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ