শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সন্ত্রাসী আখ্যা দিয়ে হামাস প্রধানরে ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
ডেস্ক

ফিলিস্তিনি আন্দোলনের সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর আনাদলু-এর।

বুধবার হামাসের সামরিক বাহিনীর সাথে হানিয়ার ঘনিষ্ট যোগাযোগ, সশস্ত্র কার্যক্রমের ইন্ধন এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ এনে তার বিরুদ্ধে  মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় একটি বিবৃতি করে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলার সাথে তিনি (হানিয়া) জড়িত। এছাড়া সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ মার্কিন নাগরিক হত্যার সাথে হামাস দায়ী।

এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ হানিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে তিনি মার্কিন ভিত্তিক কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা পাবেন না; যুক্তরাষ্ট্রে তার যে কোন ধরণের সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকতে পারবেন না।

এ দিকে মার্কিন এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হামাস জানায়, হানিয়াকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রের ওপর ইসরাইলের প্রভাব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। ইসরাইলের সিদ্ধান্ত প্রতিফলন করতেই যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানায়। এর ফলে ফিলিস্তিনিদেরকে লড়াই সংগ্রাম থেকে কোনভাবেই দমিয়ে রাখা যাবে না বলে তারা দাবি করে।

হানিয়ার পাশাপাশি মিশরের সশস্ত্র আন্দোলন গোষ্ঠী হারাকাত আল-সাবিরিন, লিওয়া আল-থাওরা, হারাকাত সাওয়ার মিশর- এ তিন সংগঠনকেও নিষিদ্ধ করে ও সন্ত্রাসী তালিকাভুক্ত করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ