শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সু চির বাড়িতে বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইয়াঙ্গুনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সু চির বাড়িতে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তার দপ্তরের এক কর্মকর্তা।

সু চির মুখপাত্র জ হতয়ে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যখন বোমা হামলা চালানো হয়েছে তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নেইপিদোতে অবস্থান করছেন।

এদিকে সু চির দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বোমা নিক্ষেপের সঙ্গে কারা জড়িত সেটি নিশ্চিত করতে পারেননি তারা।

রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা শুরু হওয়ার পর নীরবতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েন সু চি।

যদিও রোহিঙ্গাদের ইচ্ছাকৃত টার্গেট করে হত্যার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে সু চির সরকার।
মিয়ানমারের জান্তা সরকার ইয়াঙ্গুনের এই বাড়িতেই সু চিকে ১৫ বছর গৃহবন্দি করে রেখেছিলেন। ২০১০ সালে সু চিকে মুক্তি দেয়া হয়।

সূত্র :এএফপি, সিএনএন, আরটিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ