শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

রংপুরে মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার, শিক্ষকসহ আটক ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম :  রংপুরে দুইদিন আগে নিখোঁজ মাদরাসাছাত্রে গলাকাটা লাশ মসজিদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে লাশটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত পুলিশ শিশুর মস্তকটি উদ্ধার করতে পারেনি।

মৃত তানভীর আব্দুল্লাহ তালহা (১৩) শহরের ভগীবালাপাড়া রহমানিয়া নূরানি হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। তার বাবা সার্জেন্ট খানজাহান আলী রংপুরে সেনানিবাসে কর্মরত।

ওসি বাবুল বলেন, তালহা বুধবার মাদ্রাসা থেকে নিখোঁজ হন। এ নিয়ে তার বাবা বৃহস্পতিবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছিল।

“গোপন সংবাদে বৃহস্পতিবার রাতে মাদরাসার পাশের জামে মসজিদ থেকে ওই ছাত্রের গলাকাটা লাশ ও ‍শুক্রবার বেলা ১২টার দিকে সেপটিক ট্যাঙ্ক থেকে তার মাথা উদ্ধার করা হয়।”

এ ঘটনায় মাদ্রাসার দুই শিক্ষক, পাঁচ ছাত্র, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাবুল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ