শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কাশ্মীরে তুষার ধ্বসে ৩ সেনা নিহত, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে তুষারধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ভারতের ৩ সেনা জওয়ান। আহত হয়েছেন আরও এক জওয়ান।

ভারতীয় সেনাবাহিনীর তরফে এই খবর জানানো হয়েছে। এক সেনা আধিকারিক বলেন, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ মাচিলের সোনা পান্দি গলিতে ২১ রাজপুত রেজিমেন্টের সেনা ছাউনির ওপর আছড়ে পড়ে ওই ধস।

ধসে চার জওয়ানের নিখোঁজ হওয়ার খবর মিলতেই সেখানে রওনা দেয় উদ্ধারকারী দল। চারজনকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলে একজনকে মৃত ঘোষণা করা হয়। পরে শ্রীনগেরর বাদামিবাগে সামরিক হাসপাতালে আরও ২ জওয়ান মারা যান। গুরুতর জখম এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, বুধবার ৬.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। এরপর বৃহস্পতিবার কুপওয়ারা সহ জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় তুষারধসের সতর্কতা জারি করে কেন্দ্রের স্নো অ্যান্ড অ্যাভালাঞ্চ স্টাডি এসটাবলিশমেন্ট (সাসে)।

সাসের নির্দেশিকা অনুযায়ী, বারামুল্লা জেলার ওপরদিকে লেভেল-৩ সতর্কতা জারি করা হয়েছিল। পাশাপাশি কুপওয়ারা, বান্দিপোরা, শোপিয়ান এবং কার্গলি লেভেল-২ সতর্কতা জারি করা হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ