শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানের এক গুলির জবাবে একাধিক গুলি চালানোর নির্দেশ নয়া দিল্লির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান থেকে একটি গুলি এলে একাধিক গুলি চালিয়ে পাল্টা জবাব দিতে হবে ভারতের নিরাপত্তা বাহিনীকে বলে নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

ত্রিপুরায় এক নির্বাচনী জনসভায় শনিবার এ কথা জানান দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

তিনি বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি করতেই বেশি আগ্রহী। কিন্তু পাকিস্তান যদি বারবার সীমান্ত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে, তা হলে ভারতও তার যোগ্য জবাব দিতে তৈরি।

রাজনাথ সিংহ আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই ভারতের প্রথম ও প্রধান লক্ষ্য। কিন্তু জম্মু-কাশ্মীরকে অশান্ত করে যেভাবে সীমান্তকে অস্থির করছে পাকিস্তান, ভারত তার পাল্টা কঠোর জবাব দিতে প্রস্তুত।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ