শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় হামলায় ১১ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলায় এক অফিসারসহ ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। ওই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার রাতে সোয়াত উপত্যকায় এই হামলা চালানো হয়েছে। ওইসময় সেনা কর্মকর্তারা খেলাধুলা করছিল। তবে ওই বিবৃতিতে এর চেয়ে বেশি কিছু জানানো হয়নি।

সূত্রের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানাচ্ছে, সেনা কর্মকর্তারা ভলিবল ম্যাচ খেলার সময় এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছেন। তারা বলছে, ওই হামলায় বহু কর্মকর্তা হতাহত হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি এই হামলার নিন্দা জানিয়েছেন।
সোয়াত উপত্যকা পাকিস্তানি তালেবানদের একটি শক্ত অবস্থান হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০০৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর বড় ধরনের অভিযানে তালেবানদের আস্তানা গুড়িয়ে দেয়া হয়।

পাকিস্তানের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত এই এলাকায় সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল টিটিপি।ওই ঘটনায় ২১ জন নিহত ও আরও ৭০ জন আহত হয়েছিল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ