শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তান সেনাবাহিনীর হামলায় জম্মু-কাশ্মীরে চার ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় পাকিস্তান সেনাবাহিনীর হামলায় চার ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক সেনা।

গতকাল রোববার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ ও রাজৌরি জেলায় ভারতীয় সেনা চৌকি এবং বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে তীব্র গোলাবর্ষণ করেছে পাকিস্তানি বাহিনী।

এ ঘটনায় পুঞ্চ জেলায় এক কিশোরী ও এক সেনা আহত হয়েছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের হামলার জবাব দেয়া হচ্ছে। তারা বলছে, বিনা উসকানিতে পাকিস্তানি বাহিনী ছোট অস্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার দিয়ে হামলা চালিয়েছে।

গেলো তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পুঞ্চে পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালালো। গত সপ্তাহে পাকিস্তানি সেনারা বালাকোট সেক্টরে বেশ কয়েকটি সেনা ঘাঁটি এবং বেসামরিক এলাকায় হামলা চালায়। এসব হামলায় চার ভারতীয় সেনা নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত মাসে ১৩০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। গেলো মাসের ১৮ থেকে ২২ তারিখের মধ্যে জম্মু-কাশ্মীরে পাক সেনাদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়।

এদের মধ্যে আটজন বেসামরিক নাগরিক ও ছয়জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া আরও ৬০ জন এসব হামলায় আহত হয়েছে।

এনডিটিভি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ