শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদি জোটের সমালোচনা করায় ইয়ামেনে নোবেলজয়ী তাওয়াক্কুলকে দলীয় পদ থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়ামেনে সৌদি জোটের ভূমিকা নিয়ে সমালোচনা করায় সালাহ পার্টি থেকে শান্তিতে নোবেলজয়ী তায়াক্কুল কারমানকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল রোববার শেষ হওয়া লন্ডনের ওয়ারউইক অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে কারমান বলেন, ২০১৫ সাল থেকে সৌদি আরব ও আমিরাত ইয়ামেনে অপরিণামদর্শী হামলা চালাচ্ছে।

এর আগে তিনি টুইটারে লিখেছেন,  হুতি মিলিশিয়াদের অভ্যুত্থানকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে সৌদি ও আমিরাত সানায় কুৎসিত দখলদারিত্বে মেতে উঠেছে। ইয়ামেনে তারা নোংরা প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে।

ইসলাহ পার্টিকে মিসরের মুসলিম ব্রাদারহুডের ইয়ামেন শাখা হিসেবে বিবেচনা করা হয়। সৌদি ও আমিরাত ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখছে। কিন্তু তাওয়াক্কুলের এ মন্তব্যের পর ইসলাহ পার্টি তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে এবং তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে।

ইসলাহ পার্টি তার বিবৃতিতে বলেছে, তাওয়াক্কুল কারমানের বক্তব্য দল ও দলীয় নীতির প্রতিনিধিত্ব করে না। তার কথার সঙ্গে দলীয় অবস্থানের মিল নেই। এ কারণে দলের মহাসচিব তাকে দলীয় পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

হুতি মিলিশিয়ারা সানা দখলের পর থেকে কারমান ইয়ামেন ত্যাগ করেন। বহিষ্কৃত হওয়ার পর তিনি তার দল ইসলাহের নেতাদের রিয়াদের বন্দি ও দাস হিসেবে আখ্যা দেন।

খবর: রয়টার্স/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ