শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

৩৫৭ জনের অংশগ্রহণে আমিরাতের জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আমিরাতে ১৮তম জাতীয় কোরআন প্রতিযোগিতা "রায়াস আল-খাইমাহ"য় মোট ৪৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতা নারী ও পুরুষ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

আমিরাতের রায়াস আল খাইমাহ পুরুস্কার কোরআন বিজ্ঞান ইন্সটিটিউটের মহাপরিচালক আহমাদ মুহাম্মাদ শাহী বলেন: রায়াস আল খাইমাহ পুরুষকার জাতীয় কোরআন প্রতিযোগিতা এদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এদেশের স্থানীয় ও বৈদেশিক নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
আমিরাতের কোরআন প্রতিযোগিতার সুপ্রিম কমিটির প্রধান আহমাদ ইব্রাহীম সাবিয়ান বলেন: এই প্রতিযোগিতার দুটি বিভাগ তথা নারী ও পুরুষদের জন্য সকাল এবং বিকালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করছেন দেশের খ্যাতনাম হাফেজ ও ক্বারিগণ।
তিনি বলেন: এই প্রতিযোগিতা রায়াস আল-খাইমাহ শহরের "শেখ যায়েদ" মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আমিরাতের এনডাউমেন্টস অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স অফিসের সহযোগিতায় এবং রায়াস আল-খাইমাহর শাসক "শেখ সউদ বিন সাকার কাসেমী" র সমর্থনে অনুষ্ঠিত হয়েছে। আজ এই প্রতিযোগিতা শেষ হয়েছে।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১৫৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো। প্রাথমিক পর্বে বাছায় শেষ হওয়ার পর ৩৫৭ জন চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সপ্তম ষ্টেটের মধ্যে রায়াস আল খাইমাহ একটি। এই স্টেটটি পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ