বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আসছে দেশের সব ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার রাজধানীর এ্যালিফ্যান্ট রোডে মাল্টিপ্লাস প্লাজায় কম্পিউটার সিটি সেন্টারে তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০১৮ সালের মধ্যেই দেশের প্রতিটি ইউনিয়ন অপটিক্যাল ফাইভার ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের আওতায় আসবে।

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ফলে বাংলাদেশ তথ্যযোগাযোগ প্রযুক্তি খাতে নেতৃত্বের জায়গায় পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশি সফটওয়্যার আয়ারল্যান্ড পুলিশ বিভাগসহ বিশ্বের বিভিন্ন দেশ ব্যবহার করছে। এদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা দেশে বসেই জাপানের এক হাজার ফ্লাটবাড়ির নিরাপত্তা দিচ্ছেন।

মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারিতেই নেপাল ও নাইজেরিয়ায় কম্পিউটার রফতানি করতে যাচ্ছে।

দেশব্যাপী ইন্টারনেট সুপার হাইওয়ে তৈরি করার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, বিশ্ববিদ্যালয়, মার্কেটসহ জনবহুল স্থানে ওয়াইফাই নিশ্চিত করা হবে।