শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মানুষ ও গরু রক্ষার জন্য আইন করে গরুকে জাতিয় প্রাণী ঘোষণা করা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: দেশে গোরক্ষকদের তাণ্ডব রোখার জন্য গরুকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন জমিয়ত উলামা-এ-হিন্দের সভাপতি মাওলানা সাইয়িদ আরশাদ  মাদানি। তাঁর মতে, এর ফলে মানুষ ও গরু উভয়ের জীবন রক্ষা করা যাবে।

সম্প্রতি মহাত্মা গাঁধীর পৌত্র তুষার গাঁধীর দায়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, উত্তর প্রদেশ, রাজস্থান ও হরিয়ানা সরকার গোরক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। এর জন্য তাদের জবাব দিতে হবে। তুষার দাবি করেছিলেন, গত বছরের ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট গোরক্ষক প্রসঙ্গে যে নির্দেশ দিয়েছিল, সেটা মানেনি তিনটি রাজ্য।

বিজেপি-শাসিত এই তিনটি রাজ্যের সরকারকে গোরক্ষকদের তাণ্ডবের বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

এই পরিস্থিতিতে মাওলানা মাদানির মন্তব্য এই বিতর্কে নয়া মাত্রা যোগ করবে বরে মনে করা হচ্ছে। তিনি উত্তর প্রদেশের সহারানপুরে বলেছেন, ‘অসম, ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তর প্রদেশে গরুর জন্য মানুষ খুন করা হচ্ছে।

দলিত ও মুসলমানদের মারধর করা হয়েছে, খুন করা হয়েছে। তাই মানুষ ও গরুকে রক্ষা করার জন্য আইন করে গরুকে জাতীয় প্রাণী ঘোষণা করা উচিত। এর ফলে মানুষ ও গরু সুরক্ষিত থাকবে।’

এবিপি নিউজ/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ