শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

সৌদিতে বিয়ে হচ্ছে না ৫২ লক্ষাধিক নারী-পুরুষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

বিয়ের বয়স পেরিয়ে গেলেও সৌদি আরবে ৫২ লক্ষাধিক নারী-পুরুষের বিয়ে হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে তাদের পরিবারের সদস্যদের। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দেশটির অনেক পরিবারই উদ্বিগ্ন। ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে।

জানা যায়, সৌদি আরবের মোট জনসংখ্যা তিন কোটি আট লাখের বেশি। এর মধ্যে ৩০ লাখ ১ হাজার ২৬৪ জন পুরুষ এবং ২২ লাখ ৬১ হাজার ৯৪৬ জন নারী অবিবাহিত রয়ে গেছে বয়স পেরিয়ে যাওয়ার পরও। দেশটিতে ৩৯ দশমিক ৯ বছর পেরিয়ে গেলে পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে ৩৬ দশমিক ৪ বছর পেরোলে আর বিয়ে হয় না। এজন্য সৌদি আরবের বেশির ভাগ পরিবার মাধ্যমিক শিক্ষার পরপরই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। বয়সের পার্থক্যের কারণেও বিয়ের প্রস্তাব দিয়ে অনেক পুরুষ প্রত্যাখ্যান হন।

আরও জানা যায়, দেশটিতে ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে। বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা ২০০৫ সালে ১৫ লাখ ছিল। ২০১৫ সালে এই সংখ্যা লাফিয়ে ৪০ লাখে পৌঁছেছিল। এর মানে ৩০ বছরের বেশি বয়সের দুই-তৃতীয়াংশ সৌদি তরুণী ১০ বছরে বিয়ে করেননি।

সমীক্ষা বলা হয়েছে, ৩৯ দশমিক ৯ বছর পেরিয়ে গেলে পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে ৩৬ দশমিক ৪ বছর পেরোলে আর বিয়ে হয় না।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ