শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

শান্তি আলোচনায় চীন ও আরব লীগকে চায় ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় চীন ও আরব লীগকে অন্তর্ভুক্ত করতে চায় ফিলিস্তিন।

ইসরাইলের সঙ্গে আলোচনায় মার্কিন সরকার তেল আবিবের প্রতি পক্ষপাতিত্ব করায় এমন অবস্থান নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ড. রিয়াদ মানসুর বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ইসরাইল-ফিলিস্তিন সঙ্কটের সমাধান করতে হবে। মার্কিন কর্তৃত্বের অধীনে নয়।

বৃহস্পতিবার ফিলিস্তিনের এ কূটনীতিক সাংবাদিকদের বলেন, আমরা বলছি কয়েকটি শক্তির উপস্থিতি আলোচনা সফল হতে সহায়তা করবে। ইসরাইলের সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ দেশের কর্তৃত্বের বদলে সম্মিলিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, কথিত এই শান্তি আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদও যুক্ত হতে পারে।

সূত্র: প্রেসি টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ