শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

হিজবুল্লাহর শক্তির কাছে ইসরাইল অসহায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্তির কাছে ইসরাইল অসহায় বলে মন্তব্য করেছে সংগঠনটির উপমহাসচিব শেখ নাঈদ কাসেম।

রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরাইল এখন উভয় সংকট পড়েছে। তারা না পারছে সইতে, না পারছে প্রতিরোধ করতে। উদীয়মান এ শক্তিকে মোকাবেলার উপায় ইসরাইলের জানা নেই। খবর রেডিও তেহরানের।

শেখ নাঈদ কাসেম বলেন, ইসরাইল একই সঙ্গে দুটি প্রতিকূল বিষয়ের মুখোমুখি রয়েছে। এর একটি হচ্ছে- মারাত্মক পরিণতি বরণ করতে হবে সে কারণে তেল আবিব লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে না; অন্যদিকে হিজবুল্লাহর বেড়ে চলা শক্তিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায়ও নেই এবং হিজবুল্লাহর এই শক্তিকে মোকাবেলা করার পথ তাদের জানা নেই।

শনিবার সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের বিমান ভূপাতিত হওয়ার ঘটনা উল্লেখ করে শেখ নাঈম কাসেম বলেন, এর অর্থ হচ্ছে- বিনা জবাবে ইসরাইল আর পার পাবে না।

ইসরাইল এ পর্যন্ত লেবাননের ওপর তিনবার যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং লেবাননের ভেতরেই বহু গুপ্তহত্যার ঘটনা ঘটিয়েছে। তবে ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদেশি আগ্রাসন ও সন্ত্রাসবাদ মোকাবেলায় হিজবুল্লাহ লেবাননের সেনাবাহিনীকে সহায়তা করে আসছে।

সম্প্রতি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, হিজবুল্লাহ ও লেবাননের সেনাবাহিনী এক কথা এবং নতুন কোনো যুদ্ধ হলে তাদের সবাইকে পূর্ণ মূল্য দিতে হবে।

এর বিপরীতে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, ইসরাইল হচ্ছে এ অঞ্চলের প্রকৃত হুমকি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ