শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

যে কারণে গাজার হাসপাতালে আটকে আছে পাঁচশ অপারেশন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের গাজায় সব হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক সেবা পঞ্চম দিনের মতো স্থগিত থাকায় অন্তত পাঁচশ জনের অপারেশন আটকে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আসরাফ কেদরা এক সংবাদ সম্মেলনে বলেন, হাসপাতালগুলোতে স্বাস্থ্য বিষয়ক সেবা স্থগিত থাকা এবং নিরাপদ স্বাস্থ্য পরিবেশের অভাবের কারণে পঞ্চম দিনের মতো চিকিৎসা দেওয়া বন্ধ আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু রোগী।

তিনি আরো বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দাঁতের চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষাও আটকে আছে। ফলে বিনা চিকিৎসায় দিন পার করছেন অনেকে।

জানা গেছে, দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালগুলো বিল পরিশোধ না করার জেরে বিভিন্ন স্বাস্থ্য সেবা বিষয়ক সরঞ্জামাদি গাজায় যেসব কোম্পানি সরবরাহ করে থাকে, তারা সেখানে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ