সম্প্রতি সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের সদস্য শাইখ আবদুল্লাহ বিন মুহাম্মদ আল-মুতলাক ‘নারীদের বোরকা পরা আবশ্যক নয়’ বলে ফতোয়া দিয়েছেন মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে খবর প্রচারিত হয়।
অথচ শাইখ আদৌ বোরকাবিরোধী কোনো ফতোয়া দেননি। বরং তিনি সৌদিতে ‘আবায়া’ নামে পরিচিত বিশেষ ধরনের বোরকা, যা মাথার ওপর থেকে পরা হয়, সেটা পরা আবশ্যকীয় নয় বলে মন্তব্য করেছেন। কাঁধের ওপর থেকে যে বোরকা পরা হয় সেটা পরা জায়েজ বলেছেন।
এ বিষয়ে তার অভিমত পরিষ্কার করে তিনি একটি বিবৃতি দিয়েছেন। শাইখের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিটির অনুবাদ নিম্নরূপ :
‘নিদাউল ইসলাম নামক রেডিওর অনুষ্ঠানে আমি নারীদের কাঁধে পরিধেয় বোরকা (আবায়াতুল কাতিফ) সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছিলাম। তথা পোশাকের বিশেষ শ্রেণি হওয়া কি শর্ত? যেহেতু এই রেডিওটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সব মুসলমানের উদ্দেশে সম্প্রচারিত হয় তাই আমার জবাবটিও এসেছে সব মুসলিম বোনদের উদ্দেশ করে।
একজন মুসলিম নারী শরিয়তসম্মত শর্তাবলি মেনে ইসলামি হিজাব মেনে চলাই আল্লাহ?র ইবাদত, নিজের সুরক্ষা এবং পবিত্রতার উপকরণ প্রসারের মাধ্যমে সমাজেরও সুরক্ষা।
এ কারণে যেসব পোশাকের মাধ্যমে আচ্ছাদন অর্জিত হয় এবং শরয়ি শর্তগুলো পরিপূর্ণভাবে পাওয়া যায় সেটাই গ্রহণযোগ্য হিজাব। চাই সেটা আবায়াতুর রাস (মাথার ওপর পরিধেয় বোরকা) হোক কিংবা আবায়াতুল কাতিফ (কাঁধের ওপর পরিধেয় বোরকা) হোক কিংবা অন্য কোনো পোশাক হোক; যদি সে পোশাকটি গোটা দেহকে আচ্ছাদনকারী হয়, ঢিলেঢালা হয়, শরীরের অঙ্গভঙ্গি ফুটিয়ে না তোলে, পুরুষের সঙ্গে কিংবা দুঃশ্চরিত্র নারীদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না হয়, পোশাকটি এমন মোটা হয় যে, নিচের কিছু দেখা যায় না, সুগন্ধিমাখা না হয় এবং খ্যাতি কুড়ানোর পোশাক না হয়। ফিকাহ এর গ্রন্থগুলোতে এ বিষয়টি সুবিদিত।
এ বিষয়ে মুসলিম আলেমরা অনেক গ্রন্থ লিখেছেন। যদি কোনো হিজাবের মধ্যে এ শরয়ি শর্তগুলো পরিপূর্ণ থাকে সে ক্ষেত্রে মুসলিম বিশ্বের সব নারীকে (তাদের দেশ ও মাজহাবের ভিন্নতা সত্ত্বেও) বিশেষ কোনো সমাজের নারীদের মাঝে প্রচলিত বোরকা পরতে বাধ্য করা উচিত হবে না। এই দাবিতে যে, এটাই ইসলামি হিজাব, অন্যগুলো নয়। কারণ প্রত্যেক সমাজের বিশেষত্ব থাকতে পারে।
উদ্দেশ্য হচ্ছে, হিজাব ফরজ করার গূঢ় রহস্য বাস্তবায়ন করা। আর তা হচ্ছে, ইসলামি হিজাবের শর্à