শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে পি শর্মা অলি।বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান।

কাঠমান্ডু পোস্ট এর একটি প্রতিবেদনে বলা হয়,  নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি দুই সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। থাম মায়া থাপাকে নারী ও শিশুপ্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং লাল বাবু পণ্ডিতকে জনসংখ্যা ও পরিবেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এদিকে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, আমার প্রধান দায়িত্ব ছিল নতুন সংবিধানের অধীনে নির্বাচনের আয়োজন করা। আমি সেটা সফলতার সঙ্গে শেষ করেছি।
তিনি আরও বলেন, আমার দায়িত্ব সম্পন্ন হয়েছে। তাই পদত্যাগ করছি।

প্রসঙ্গত,  কে পি শর্মা অলি নেপালের তেরহাতুমে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। মার্ক্সবাদ-লেনিনবাদের দর্শনে আকৃষ্ট হয়ে ১৯৬৬ সালে অলি রাজনীতিতে যোগ দেন। ১৯৭০ সালে তিনি নেপালের কমিউনিস্ট পার্টির সদস্য হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ