শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

নয়া দিল্লিতে রুহানি; স্বাগত জানালেন মোদি ও কোবিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার নয়া দিল্লিতে  ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ড. রুহানিকে স্বাগত জানানো হয়।

আজই নয়া দিল্লির হায়দারাবাদ হাইজে নরেন্দ্র মোদির সঙ্গে রুহানির বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত বৃহস্পতিবার ভারত সফর শুরু করেন।

বৃহস্পতিবার তিনি তেহরান থেকে হায়দারাবাদে পৌঁছান। সেখানে দুই দিন অবস্থানের পর আজ রাজধানী নয়া দিল্লি পৌঁছেছেন। হায়দারাবাদে গতকাল জুমার নামাজে ভাষণ দেয়ার পাশাপাশি ভারতীয় আলেমদের সঙ্গে বৈঠক করেছেন।

রুহানির সঙ্গে ইরানের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধি দল রয়েছে। এরইমধ্যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠক করেছেন।

এ সময় ড. রুহানি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গোটা অঞ্চলের জন্যই কল্যাণ বয়ে আনবে বলে তিনি জানান। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চান।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ