শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ধামরাইয়ে প্রশ্নফাঁসের ঘটনায় আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্নফাঁস রোধে সরকারের সব প্রচেষ্টা ব্যর্থ করে এবারের এসএসসি পরীক্ষার অন্যান্য বিষয়ের মতো জীববিজ্ঞান বিষয়ের প্রশ্নও ফাঁস হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়ায় দুই পরীক্ষার্থীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ।

আটক শিক্ষার্থীরা হলো উপজেলার শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবু বক্কর সিদ্দিক (১৬) ও তন্নী সাহা (১৬)।

ইউএনও আবুল কালাম আজাদ জানান, দুই পরীক্ষার্থীকে আটক করে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় পাঠানো হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ রেজাউল হক জানান, ওই দুই পরীক্ষার্থীর কাছে থাকা মোবাইল ফোনে জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া গেছে। যার সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নের মিল ছিল। পরীক্ষার আগে কীভাবে প্রশ্ন পেয়েছে তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ