শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

প্রধানমন্ত্রীকে কটুক্তি, সিটি করপোরেশনের কম্পিউটার অপারেটর বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডিতে শেয়ার করার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই কর্মচারী বিসিসির প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিম।

বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম রুমী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়র আহসান হাবিব কামালের মৌখিক নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন গত রবিবার প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া তাকে ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত রেজাউল করিম জানান, তিনি বিসিসির কর্মচারীদের দলাদলির শিকার। প্রতিপক্ষ গ্রুপ তার ফেসবুক আইডি হ্যাক করে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে লেখা একটি ছবি শেয়ার করেছে। রেজাউল করিম নিজেকে এক সময়ের ওয়ার্ড ছাত্রলীগ নেতা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ দলীয় সাবেক মেয়র শওকত হোসেন হিরন (প্রয়াত) তাকে বিসিসিতে চাকরি দিয়েছেন। বিসিসির বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পিকনিকের চাঁদা না দেওয়ায় ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ