শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মঙ্গলবার কুমিল্লার রওজাতুল উলূমে হুফফাজুল কুরআনের প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে কুমিল্লা জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডস্ত জামিয়া মাদানিয়া রওজাতুল উলূম মাদরাসায়।

আগামিকাল মঙ্গলবার ২০-২-২০১৮ আল্লামা হাফেজ উবাইদুল্লাহ রহঃ প্রতিষ্ঠিত কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া রওজাতুল উলুম মাদরাসা আলেখারচর, কোতয়ালী, কুমিল্লায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জেলা প্রতিযোগিতা পাঁচ পারা,দশ পারা, বিশ পারা, ত্রিশ পারা ও হিগারে হুফফাজ (কম বয়সের হাফেজ ) এই পাঁটি গ্রুপে কাল নয়টা থেকে অনুষ্ঠিত

কুমিল্লা জেলার যে কোনো মাদরাসা থেকে অংশ গ্রহণ করতে পারবে হিফজ বিভাগের ছাত্ররা। প্রতিযোগীদের প্রত্যেক গ্রুপের ৫জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ফ্রিজ, টেবিল ও স্ট্যান্ড ফ্যান, পানির ফিল্টারসহ আরো আকর্ষণীয় পুরস্কার থাকছে বিজয়িদের জন্য। প্রত্যেক অংশগ্রহণকারি প্রতিযোগীর জন্যও সান্ত্বনা পৃরস্কার থাকছে। একশত টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করেই অংশ গ্রহণ করতে পারবে যে কোনো প্রতিযোগী।

আলেখারচর চক্ষু হাসপাতাল সংলগ্ন জামিয়া মাদানিয়া রওজাতুল উলুম , কুমিল্লা জেলার পদুয়া ও কোটবাড়ী বিশ্বরোড থেকে মাইক্রো বাস যোগে অথবা কুমিল্লা ময়নামতি সেনানিবাস থেকে মাইক্রোবাস যোগে যাওয়া যায়।  সার্বীক যোগাযোগের জন্য ০১৭১৯৭০৪১৯৪,০১৮১৮৭৫৮৯৮২,০১৮১৮ ৯৬০৭৫৭।

উল্লেখ্য, জামিয়া মাদনিয়া রওজাতুল উলূমে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের জেলা প্রতিযোগিতার পরই চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ