শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদক তুলে দিয়েছেন।

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত ২১ ব্যক্তিকে এবার একুশে পদকে ভূষিত করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে ভাষা সৈনিক প্রয়াত আ জা ম তকীয়ুল্লাহ ভাষা আন্দোলন ক্যাটাগরিতে, প্রয়াত শক্তিমান অভিনেতা হুমায়ূন ফরীদিকে শিল্পকলায় অভিনয় ক্যাটাগরিতে এবং ভাষাসৈনিক প্রফেসর জুলেখা হককে গবেষণা ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। ১৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, খুরশীদ আলম, মতিউল হক খান, বেগম মীনু হক, নিখিল সেন, কালিদাস কর্মকার, গোলাম মোস্তফা, রণেশ মৈত্র, অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, ইলিয়াস কাঞ্চন, সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান, সুব্রত বড়ুয়া, রবিউল ইসলাম ও খালেকদাদ চৌধুরী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ