শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীতে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে  রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাত সন্দেহে দেশি অস্ত্রসহ নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‌্যাব-২-এর অপারেশন অফিসার রবিউল ইসলাম জানিয়েছেন, শেরেবাংলা নগর থেকে পাঁচজন আর মোহাম্মদপুরের শ্যামলী স্কয়ার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদপুরের বাসিন্দা মো. আবিদ (২১), মাদারীপুরের মো. ইমন (২০), রংপুরের মো. বাবু (১৯), শেরেবাংলা নগরের মো. রুবেল (২০) ও দক্ষিণ কেরানীগঞ্জের সাইফুল ইসলাম (৩৬)।

মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের মো. ইমন (১৯), বরিশালের মো. রেজাউল (২০), মোহাম্মদপুরের সুজন (২০) ও লক্ষ্মীপুরের আরিফ হোসেন (৩১)। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, চারটি ছুরি, তিনটি মোবাইল আর তিনটি সিম।

রবিউল ইসলাম দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।এ বিষেয়ে দুটি মামলা করা হয়েছে। আটকদের থানায় সোপর্দও করা হয়েছে বলেও জানান তিনি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ