শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাদরাসা ছাত্র নিহতের ঘটনায় মুহতামিমসহ আটক ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুরে দারুল উলুম ফয়েজ আম কওমি মাদরাসার ছাত্র আবু বকরের দগ্ধ লাশ উদ্ধারের ঘটনায় মাদরাসার মুহতামিমসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে শনিবার সকালে তার লাশ মাদরাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়।

নিহত আবু বকর (১৬) সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল সে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসা সুপারসহ ১০ জনকে আটক করে পুলিশ।

মাদরাসা কর্তৃপক্ষ এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ বলছে হত্যাকাণ্ড।

মাদরাসার প্রিন্সিপাল ইয়াসিন আলী মিডিয়াকে বলেন, ফজরের আজানের সময় বাথরুমের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। এরপর আমরা বাথরুমের কাছে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ।

পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

ওসি লতিফ বলেন, খবর পেয়ে সকাল ৯টার দিকে মাদরাসায় গিয়ে বাথরুমের ভেতর থেকে আবু বকরের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। তবে ওই বাথরুমের দরজা খোলা ছিল।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে আবু বকরকে হত্যা করা হয়েছে। লাশ বাথরুমের ভেতরে পাওয়া গেলেও হত্যাকাণ্ড সেখানে সংগঠিত নাও হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাথরুম থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ