শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: হত্যা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ দিয়েছেন কুমিল্লার আদালত।

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ জন যাত্রী হত্যা মামলায় কুমিল্লার আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিরুদ্ধে জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানা আগামী ২৪ এপ্রিলের আগে তামিল করার নির্দেশ দিয়েছেন।

মামলার তারিখ ২৫ এপ্রিল। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ এ মামলায় ৭৭ জন আসামির মধ্যে ৪৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। জামিনে আছে ২৯ জন ও জেলহাজতে রয়েছে একজন।

গত ২ জানুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫নং আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক বেগম জয়নব বেগম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় ৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু জানান, আমরা জামিনের আবেদন তৈরি করে প্রস্তুত ছিলাম। কিন্তু বিএনপি চেয়ারপার্সনকে শোন এরেস্ট দেখানো হয়নি।

তিনি জানান, আদালত আগামী তারিখের আগে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে নির্দেশ দিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ