শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাগুরায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় নহাটা বাজারে আওয়ামী লীগ সমর্থিত দুই নেতার স্থানীয় আধিপত্য বিস্তার ও নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে গতকাল বিকালে উভয় পক্ষের সমর্থকদের মাঝে রক্তক্ষয়ি সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ২ টি বাড়ি ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, ওই এলাকার আওয়ামী লীগ নেতা কাওছার মিয়া ও অপর নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় নেতৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো।

গতকাল বিকেলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের সমর্থকরা লাঠি শোটা,ঢাল সড়কি ও ধারালো অস্ত্র ব্যবহার করে। মহম্মদপুর থানায় মামলা হয়েছে।এলাকায় পুলিশ পাহারা দিচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ