মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

ভালোবাসার কুরআন...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগলুল হায়দার
ছড়াকার

আমার সংগ্রহে থাকা পুরান বইগুলার মধ্যে পবিত্র কোরান এর এই কপিটা অন্যতম। সব চাইতে পুরান না হইলেও আমার কাছে এইটা বরাবরই খাস।

আর এইটা একটা বিশেষ প্রকাশনাই বটে। এর প্রকাশকাল ১৯৫৬। এই গ্রহের বৃহত্তম প্রকাশনা প্রতিষ্ঠান 'দ্য পেঙ্গুইন' এর প্রকাশক।

আমার ধারণা এন,জে দাউদ এর খানিক ওল্ড-ইংলিশের ক্ল্যাসিক এই অনুবাদটা যখন হয় তখন পেঙ্গুইনের দেশ তথা আমেরিকায় মুসলমানের সংখ্যা লাখের ঘরেও পৌঁছায় নাই।

আর স্মৃতি ভুল না করলে এইটা সম্ভবত ২০/২৫ বছর আগে প্রিয় পল্টনের পুরান বইয়ের টাল থিকা অই ২০/২৫ টাকায় সংগ্রহ করি। আমার সংগ্রহে পুরান বই-ই বেশি। এই কপির বয়স ৬০ হইলেও এই সংগ্রহে প্রায় একশ/দেড়শ বছরের পুরান বইও আছে।

আমি তো এইগুলা আইনা কিম্বা পইড়াই খালাস। কিন্তু এইসবের যত্ন আমার স্ত্রীকেই নিতে হয়। মাঝে মাঝে এই কাজ করতে করতে তিনি ক্ষেইপা বলেন- বই কমাও, বই কমাও।

কিন্তু তিনিও এই বইটার বিশেষ যত্ন নিয়া আসতেছেন বছরের পর বছর। এই যে যত্ন কইরা লাল ট্যাপ মারা দেখতেছেন, এইটাও তার কাজ।

কপিটা সম্পর্কে শেষ কথা হইল, আমার বিছানার পাশেই থাকা এই কপিটা সংগ্রহের পর থিকা এমন দিন কমই গেছে যেদিন আমি এইটা স্পর্শ করি নাই।

জগলুল ‍ুহায়দারের ফেসবুক থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ