শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

দুপুরে শুরু চরমোনাই মাহফিল; জিকিরে মুখরিত কীর্তনখোলার ময়দান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবিব, তামিম আহমদ
চরমোনাই ময়দান থেকে

ঢাকার সদরঘাট থেকে ক্ষণে ক্ষণেই ছেড়ে আসছে জিকিরে জিকরে মুখরিত লঞ্চ। সদরঘাটের টার্মিনাল থেকে শুরু করে লঞ্চের অলি-গলি, ছাদ, রাস্তা-ঘাট সব জায়গায় চলছে ‘লা ইলাহা ইল্লাল্লাহর’ ধ্বনি।

বরিশালের ঐতিহাসিক কীর্তনখোলার ময়দানে সমবেত হয়েছেন লক্ষ লক্ষ জাকেরিন-শাকেরিন ও আল্লাহ ওয়ালাদের বিশাল জামাত। প্রায় ৩৫ লক্ষ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে কীর্তনখোলার এই ময়দান।

বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আধ্যাত্মিক প্রবাদ পুরুষ চরমোনাই পীর সৈয়দ মুফতি মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্তে্ব জড়ো হয়েছেন এ মাঠে।

অাজ বাদ জোহর চরমোনাই পীর সৈয়দ মুফতি মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্য দিয়ে তিন দিনব্যাপী চরমোনাইয়ের বার্ষিক মাহফিলের কর্যক্রম শুরু হবে।

ইতোমধ্যেই কানায় কানায় ভরে উঠেছে কীর্তনখোলার পাঁচটি ময়দান । ময়দানের সামিয়ানার ভেতরে-বাইরে ছোটছোট জামাতে চলছে ‘লা ইলাহা ইল্লাহর’ জিকির।

বাদ মাগরিব বয়ান করবেন, শায়েখে চরমোনাই ও নায়েবে আমিরুল মুজাহিদীন সৈয়দ মুফতি মুহাম্মাদ ফয়জুল করিম।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ মাঠের সামগ্রিক দিক দেখাশোনা করছেন।

এছাড়াও, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব  আল্লামা নুরুল হুদা ফয়জী, চরমোনাই আলিয়া মাদরাসা প্রিন্সিপাল মাওলানা মোসদ্দেক বিল্লাহ অাল মাদানী মাহফিলের সার্বিক দিক দেখাশোনা করছেন বলেও জানা গেছে।

ইতোমধ্যেই দেশ-বিদেশের আলেমদের পদভারে মুখরিত হয়ে উঠেছে কীর্তনখোলা ময়দান।

ভারতের দারুল উলুম দেওবন্দের বর্তমান শায়খে সানি আল্লামা শায়েখ কমরুদ্দিন আহমদ, দারুল উলুম দেওবন্দের অন্যতম সিনিয়র মুহাদ্দিস শায়খে মুসলিম শরীফ আল্লামা হাবিবুর রহমান আজমী, দারুল উলুম দেওবন্দের দারুল ইকামা, আল্লামা মুনীরুদ্দীন আহমাদ উসমানী, দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, সাবেক নাযেমে তালিমাত আল্লামা মুজিবুল্লাহ কাসেমী, আল্লামা আব্দুল খালেক সাম্বলী, আল্লামা মুনিরুদ্দিন আহমদ বিহারী, সৌদি থেকে মাওলানা আইয়ুব আলী, মাওলানা মোহাম্মাদ আসাদুল্লা