শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মুসলিমবিরোধী দাঙ্গা ঠেকাতে শ্রীলঙ্কায় কমান্ডো মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কাv ক্যান্ডিতে কমান্ডো পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত কয়েক দিন ধরে মসজিদ এবং মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে বৌদ্ধদের হামলার পর মঙ্গলবার জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পর জানানো হয়, পরিস্থিতি বিবেচনা করে ১০ দিনের জন্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর  এএফপি’র।

চা বাগান ও বৌদ্ধদের প্রাচীন নিদর্শনের জন্যে খ্যাত ক্যান্ডির বিভিন্ন এলাকায় দাঙ্গাবাজরা তা-ব চালায়। এ অঞ্চলে দাঙ্গায় দু’জনের প্রাণহানির পরিপ্রেক্ষিতে কারফিউ’র সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র জানান, ওই এলাকায় আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও কারফিউ বলবৎ এর লক্ষ্যে শতাধিক কমান্ডো মোতায়েন করা হয়েছে।

এদিকে, দাঙ্গাবাবাজরা মঙ্গলবার বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। পুড়ে যাওয়া একটি ভবন থেকে একজন মুসলিমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, একজন সিংহলী পুরুষের প্রাণহানিকে কেন্দ্র করে সোমবার দাঙ্গা সৃষ্টি হয়। এই দাঙ্গায় মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।

সূত্র: এএফপি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ