মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

দেশের ওপর যেকোনো হামলার দাঁতভাঙা জবাব দেয়া হবে: শাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেছেন, সৌদি আরবের ওপর যেকোনো হামলার দাঁতভাঙা জবাব দেয়া হবে। কেউ হামলা করলে আমরা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল সংসদীয় কমিটির এক বৈঠকে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের শান্তি বিঘ্নিত করা কিংবা নাগরিকদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেয় এমন যে কোনো পরিস্থিতির মোকাবেলা করবে সৌদি আরব।

সাধারণ নাগরিক ও সৌদিতে অবস্থানরত বিদেশি শ্রমিক ও পর্যটকাদের নিরাপত্তায় সর্বশক্তি ব্যয় করবে বলেও জানাান সৌদি বাদশাহ।

অপরদিকে সৌদির ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহী কর্তৃক ভয়াবহ মিসাইল হামলায় যেসব বন্ধুরাষ্ট্র নিন্দা জানিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহ সালমান।

উল্লেখ, গত ২৬ মার্চ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির কয়েকটি বিশেষ স্থাপনা লক্ষ্য করে পরপর ৭টি মিসাইল হামলা চালায়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়।

তবে সৌদি সেনাবাহিনীর সফল প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় তারা।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ