শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ফিলিস্তিনিদের বিক্ষোভের ডাক: স্নাইপার মোতায়েন করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়নের ৭০তম বার্ষিকী ও ভূমি দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা আগামীকাল (শুক্রবার) গাজা উপত্যকায় বিশাল বিক্ষোভ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তারা ইসরাইলের হাতে দখলীকৃত তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ করবেন।খবর পার্সটুডে।

নির্যাতিত ফিলিস্তিনি জনগণ প্রতি বছর ‘ভূমি দিবসে’ নিজেদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। তবে এ বছর ৭০তম বার্ষিকীতে বড় ধরনের বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন আয়োজকরা।

তারা বলেছেন, ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মাতৃভূমি মুক্ত করার জন্য ফিলিস্তিনিদেরকে যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে সেকথা জানান দেয়া হবে এ বিক্ষোভের প্রধান লক্ষ্য।

এদিকে, শুক্রবারের বিশাল বিক্ষোভকে সামনে রেখে গাজা সীমান্তে অন্তত ১০০ স্নাইপার মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। এসব স্নাইপারকে ‘সর্বোচ্চ ক্ষমতা’ ও ‘তাজা গুলি’ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে একটি ইসরাইলি দৈনিক খবর দিয়েছে।

আমরা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন চাই : মাহমুদ আব্বাস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ