সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

মিষ্টি আলুর ৫ পুষ্টিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মিষ্টি আলু তার মিষ্টতার জন্য বেশ জনপ্রিয়। এটি সহজলভ্য,আর পুষ্টিগুণে ভরপুর একটি খাবার।মিষ্টিআলুর কিছু গুণের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

প্রদাহ কমায়

মিষ্টি আলুর মধ্যে রয়েছে অ্যানথোসায়ানিন। এটি প্রদাহরোধী উপাদান হিসেবে পরিচিত। এটি শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের প্রদাহরোধে কাজ করে।

ত্বকে বার্ধক্যের ছাপ প্রতিরোধ করে

মিষ্টি আলুর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ক্যারোটিনয়েট ও বেটা ক্যারোটিন। এটি দৃষ্টি শক্তি ভালো করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

হৃদপিণ্ডের জন্য ভালো

মিষ্টি আলুর মধ্যে উচ্চ পরিমাণ পটাশিয়াম রয়েছে। এটি হৃদস্পন্দন ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে।

হাড় ভালো রাখে

এর মধ্যে ভিটামিন ডি থাকার কারণে মিষ্টি আলু হার্ট ও হাড়কে শক্ত করে।

শীতের জন্য ভালো

মিষ্টি আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি ফ্লু ও ঠান্ডার সঙ্গে লড়াই করে।