শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল চার তলা হোটেল; নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়ন্ত্রণ হারানো গাড়ি দুরন্ত গতিতে ধাক্কা মারল বিশাল এক হোটেলের থামে। আর তাতেই ভারতের ইনদওরের চার তলা হোটেল ভেঙে পড়ল তাসের ঘরের মতো।

গতকাল শনিবার রাত সওয়া ন’টা নাগাদ ভয়ঙ্কর এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে হোটেলের মালিকও রয়েছেন।ধ্বংসস্তূপ সরিয়ে এখনও পর্যন্ত যে পাঁচজনকে উদ্ধার করা হয়ে্ছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।বেশ কয়েকজন এখনও ধ্বংসস্তূপের তলায় আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করাহচ্ছে।

ইনদওরের সবচেয়ে জনবহুল এলাকা বলে পরিচিত সারওয়াতের এই চারতলা হোটেলটি ৫০ বছরের পুরনো। জরাজীর্ণ দশা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গতকাল আচমকাই একটি ভারী গাড়ি প্রবল গতিতে হোটেলের মূল স্তম্ভে ধাক্কা মারে।আর তাতেই বিপর্যয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। কিছু ক্ষণ পরেই আসে পুলিশ, দমকল ও বিশেষ উদ্ধারকারী দল।

 

প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। অনেকেই বলছেন, প্রয়োজনীয় সংস্কারের অভাবে অর্ধ শতাব্দী পুরনো হোটেলটি নড়বড়ে হয়ে গিয়েছিল। না হলে একটি গাড়ির ধাক্কায় এত বড় হোটেল একেবারে ভেঙে পড়ত না।

কিন্তু শহরের সবচেয়ে জনবহুল এলাকায় বিপজ্জনক অবস্থায় দাঁড়িযে থাকার পরেও, তা কেন প্রশাসনের নজরে পড়ল না? ইনদওরের সাংসদ সুমিত্রা মহাজন এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আনন্দবাাজার/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ