শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

মিশরের দৃষ্টি প্রতিবন্ধী শিশুর অলৌকিক প্রতিভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিশরের ৮ বছরের দৃষ্টি প্রতিবন্ধী শিশু মোহাম্মদ সালামাত আশারী তার ছয় বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

মুহাম্মাদ সালামাত আশারী পবিত্র কুরআনের পৃষ্ঠা অনুযায়ী আয়াত মুখস্থ করেছেন। অর্থাৎ পবিত্র কুরআনের কোন পৃষ্ঠায় কোন সূরা এবং কত নম্বর আয়াত রয়েছে তিনি তা নির্দ্বিধায় বলতে পারেন।

তিনি মিশরের বোহাইরা প্রদেশের অধিবাসী। এ বছরে মিশরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনূর্ধ্ব ১২-এর সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে অংশগ্রহণ করেছেন।

মিশরের এই ক্ষুদে হাফেজ তাফসিরের শিক্ষক হিসেবে শেখ মুহাম্মাদ মুতাওয়ালী শায়রাভী পছন্দ করেন এবং ক্বিরাতের আদর্শ শেখ আব্দুল বাসিত আব্দুস সামাদে অনুসরণ করেন। এছাড়াও হাদিসের শিক্ষক হিসেবে আমি আহমাদ ওমর হাশেমীকে পছন্দ করেন। বর্তমানে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ সেন্টারে অধ্যয়নরত রয়েছেন।

মুহাম্মাদ সালামাত আশারীর হেফজের শিক্ষক তার সম্পর্কে বলেন: মুহাম্মাদ ৪ বছর বয়স থেকে কুরআন হেফজ করা শুরু করেছেন এবং মাত্র দু'বছরের মধ্যে অর্থাৎ তার ৬ বছর চলাকালীন সময়ে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। হাফসের রেওয়ায়ত অনুযায়ী মুহাম্মাদ সালামাত কুরআন তিলাওয়াত করেনে এবং তিনি প্রতিটি আয়াত ও পৃষ্ঠা অনুযায়ী কুরআন হেফজ করেছেন।

উল্লেখ্য, ২৫তম আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতা মিশরের এনডাওমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। কুদস শরীফের সাথে একাত্মবোধ প্রকাশ করে "আরব জেরুজালেম" শিরোনামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে মার্চে প্রতিযোগিতার সূচনা হয় এবং বৃহস্পতিবার (২৯শে মার্চ) পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ