শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, কিন্তু খুব মারাত্মক কিছু নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিরোধী দল বিএনপির কারাবন্দী নেত্রী খালেদা জিয়ার অসুস্থতা গুরুতর কিছু নয় বলে দাবি করেছেন চিকিৎসকরা।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে পরস্পরবিরোধী নানা খবরের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছিল। সেই বোর্ডের প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের প্রধান মোঃ শামসুজ্জামান জানান, ‘এক কথায় বলবো যে উনি অসুস্থ কিন্তু খুব মারাত্মক কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘অসুস্থতা উনার আগেও ছিল, এখন সেগুলো বেড়েছে। তবে গুরুতর কিছু নয়, শঙ্কারও কিছু নেই। অসুস্থতা আগে যা ছিল তার থেকে মাত্রা একুট বেড়েছে-আমরা তাই পেয়েছি।’

বিএনপির নেতারা গত কয়েকদিন ধরেই অভিযোগ করছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তারা স্পষ্ট কোনও ধারণা পাচ্ছেন না। দলীয় নেত্রীর চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে তারা তার মুক্তির দাবি করেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞদের নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের পক্ষ থেকে অসুস্থতার বিষয়ে কি বলা হচ্ছে?

গত ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পরে বিএনপির যে প্রতিনিধি দলটি তার সাথে দেখা করতে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা খন্দকার মোশারফ হোসেন। সেইসময় জিয়া তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনও অভিযোগ করেননি বলে জানান হোসেন।

কিন্তু এরপর কারা কর্তৃপক্ষ সম্প্রতি তাকে নির্ধারিত দিনে আদালতে হাজির করতে না পারায় বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, জানান বিএনপির এই নেতা।

 

আরো পড়ুন- অবশেষে প্রকাশ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিলো সৌদি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ