মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রথমবারের মতো দেশে শুরু হতে যাচ্ছে কৃষি-পল্লী জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে কৃষি ও পল্লী পরিসংখ্যান জরিপ (এআরএএস)। সারাদেশে ৮০ হাজার খানায় (পরিবার) কৃষি ও পল্লী পরিসংখ্যানের তথ্য সংগ্রহ করা হবে এই জরিপের মাধ্যমে।

নির্ভুল তথ্য অনুসন্ধানে পল্লী এলাকায় খানার আর্থ-সামাজিক অবস্থান, মালিকানা ভিত্তিক কৃষিজমি, কৃষিকাজে ব্যবহৃত সেচ, সার, বীজ, বালাইনাশক ও কীটনাশক, কৃষিঋণ এবং ঋণের ব্যবহার, কৃষি যন্ত্রপাতি, যাতায়াত, কৃষিপণ্য বিপণন এবং কৃষিমূল্য, কৃষিশ্রমিক, কর্মঘন্টা, শ্রমিকের মজুরির হার, লিঙ্গ-সমতা ও পরিসংখ্যান ও নারীর ক্ষমতায়নের তথ্য সংগ্রহ করা হবে।

আগামী ০৮ এপ্রিল রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে(বিবিএস) এআরএএস প্রকল্পের উদ্বোধন করবেন বিবিএস-এর ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ।

এই প্রসঙ্গে প্রকল্প পরিচালক আখতার হাসান খান বলেন, প্রথমবারের মতো দেশের ৬৪টি জেলায় কৃষি ও পল্লী পরিসংখ্যান জরিপ(এআরএএস) হবে। কৃষি ও পল্লীর সকল তথ্য সংগ্রহ করা হবে। ০৮ এপ্রিল রবিবার সচিব এই প্রকল্পের উদ্বোধন করবেন।

চলতি সময় থেকে ডিসেম্বর ২০১৯ মেয়াদে সম্পূর্ণ হবে জরিপ। এতে মোট ব্যয় করা হবে প্রায় চার কোটি টাকা। নানা কারণে এই জরিপ পরিচালনা শুরু করতে যাচ্ছে বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)।

বিবিএস সূত্র জানায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিখাতের ভূমিকা অপরিসীম। মোট দেশীয় উৎপাদনে(জিডিপি) কৃষিখাতের অবস্থান শতকরা ১৬ দশমিক ৭৮ ভাগ।

দেশের মোট জনসংখ্যার ৭২ ভাগ পল্লী এলাকায় বাস করে। দেশের মোট শ্রমশক্তির শতকরা ৪৭ ভাগের বেশি এই খাতে নিয়োজিত। অথচ কৃষিপল্লী জরিপ এখনও অনুষ্ঠিত হয়নি। এসব কারণে এই জরিপ করছে সরকার।

 

বিবিএস মহাপরিচালক(অতিরিক্ত সচিব) আমীর হোসেন বলেন, ‘কৃষি ও পল্লীর সঠিক পরিসংখ্যান আমাদের হাতে নেই। ফলে উন্নয়নমূলক প্রকল্প নিতে নানা সমস্যা হয়।

এই বিষয়ে জরিপটা হয়ে গেলে আমরা সঠিক সিদ্ধান্ত স্বল্প সময়ে নিতে পারবো। এজন্যই সারাদেশে প্রকল্পটি প্রথমবারের মতো বাস্তবায়িত হবে।

কৃষিখাতের উন্নয়নে করণীয় বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কৃষিপ্রধান বাংলাদেশে কৃষি ও পল্লী জরিপের কোনো বিকল্প নেই বলে আমি মনে করি।’

আরো পড়ুন- অবশেষে প্রকাশ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিলো সৌদি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ