শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

৩ মাসে কুরআন হিফজ অন্ধ বালকের; শিখেছেন ২ ভাষায় অনুবাদও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদা জহিরুল ইসলাম: মিশরের ধর্মমন্ত্রণালয় ও ওয়াকফ মন্ত্রণালয় মাত্র ৩ মাসে পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী এক বিস্ময়কর অন্ধ হাফেজ বালকের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ অন্ধ বালক শুধু কুরআন হিফজ করেছে তাই নয় সে কুরআনের ইংরেজি ও ফ্রান্স ভাষার অনুবাদও সু্ন্দরভাবে আয়ত্ব করেছে।

আরব টিভি জানিয়েছে, অনুষ্ঠানে ওয়াকফ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মুহাম্মদ মুখতার স্বয়ং উপস্থিত হয়ে বিস্ময় বালক হাফেজ আবদুল্লাহ আম্মার মুহাম্মদ আস সাইদকে অভিনন্দন জানান। এ সময় আবদুল্লাহর মা বাবা ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি মিশরে অনুষ্ঠিত ২৫ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবদুল্লাহর পরিচয় জানে বিশ্ব। যেখানে বাইরের অনেক রাষ্ট্রও অংশ গ্রহণ করে।

মন্ত্রী জানান, আবদুল্লাহকে তার বাবা কুরআন হিফজ করতে সহযোগিতা করেছেন। তিনি আবদুল্লাহর জন্য ইংরেজি ও ফ্রান্সি ভাষার দু জন শিক্ষকও নিয়োগ দিয়েছেন। প্রখর মেধার অধিকারী হওয়ায় খুব অল্প দিনেই সে এই দুই ভাষায় পুরো কুরআনের অনুবাদ শিখে নেয়।

সূত্র: ডেইলি পাকিস্তান

‘মার্চ টু রিটার্ন’ আন্দোলন; ফিলিস্তিনিরা কি আদৌ নিজেদের ভূমি ফিরে পাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ