শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। আহত চারজন নারী। তাদের রয়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১ এপ্রিল, স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাকাডু হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এবিসি নিউজের বরাত দিয়ে ইউএনবি বলেছে, চালকসহ সাতজন একটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়িতে জাবিরু থেকে কোয়িন্ডা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার কমান্ডার টনি ফুলার জানান, ২৯ বছর বয়সী চালক হাইওয়েতে একটি বাঁক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইস্টার সানডের ছুটি কাটাতে তারা ভ্রমণে বেরিয়ে ছিলেন।

আরো পড়ুন- ‘কুরআনে হাফেজদের রক্তে ভেসে যাচ্ছিল মেঝে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ