শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আফগানিস্তানের মাদরাসায় বোমা হামলায় ব্যহৃত হয়েছে ভারতীয় হেলিকপ্টার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জাহিরুল ইসলাম: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে স্থানীয় মাদরাসায় সামরিক বাহিনীর ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত শহিদের সংখ্যা বেড়ে ১৫০ এ পৌঁছেছে।

বোমা হামলায় শহিদ হওয়া অধিকাংশই কুরআনের হাফেজ । যারা ওই মাদরাসায় হিফজ সম্পন্ন করার পর সনদ প্রদান ও দস্তারবন্দি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

এ ঘটনার একদিন পর আফগান তালেবান দাবি করেছে, মাদরাসায় বোমা হামলায় ভারতীয় হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। যদিও এ অভিযোগের কোনই সত্যতা নেই যে, হামলার সময় সেখানে কোন তালেবান সদস্য বা কমান্ডার উপস্থিত ছিলেন।

অপরদিকে আমেরিকান সেনাবাহিনী তরফ  থেকে বলা হয়েছে, কুন্দুজে হামলার সঙ্গে মার্কিন সেনাদের কোন সম্পর্ক নেই। মার্কিন সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকার ভাষ্য মতে, ওই বোমা হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছে। জতিসংঘ বলছে, হামলায় নিহতদের মধ্যে ২০জনেরও বেশি বেসামরিক লোক ছিলেন।

তবে হামলার ব্যাপারে সঠিক কোন ব্যাখ্যা দিতে পারেনি আফগান প্রশাসন । তাদের থেকে বিরোধপূর্ণ মতামত পাওয়া যাচ্ছে।

সূত্র: ডন, ডেইলি কুদরত।

আরো পড়ুন: ‘কুরআনে হাফেজদের রক্তে ভেসে যাচ্ছিল মেঝে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ