শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ইউটিউব অফিসে হামলায় আহত ৩ : নারীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যালিফোর্নিয়ায় ইউটিউব অফিসে মঙ্গলবার এক বন্দুক হামলায় তিন জন আহত হয়েছে। এ সময় অফিসটির কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সন্দেহভাজন হামলাকারী নারী আত্মহত্যা করে।

পুলিশ জানায়, সান ব্রুনো নগরীতে ওই বন্দুক হামলার ঘটনায় তিন জন আহত হয়েছে। তাদেকে হাসপাতালে পাঠানো হয়েছে। নারী হামলাকারীকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির কর্মী টোড শেরম্যান টুইটারে জানান, ‘আমরা একটি মিটিংয়ে ছিলাম। এ সময় আমরা আতঙ্কিত মানুষকে হুড়োহুড়ি করে ছুটে আসতে দেখি। প্রথমে আমরা ভেবেছিলাম যে ভূমিকম্প হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমি মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখি।’

ইউটিউবের অপর কর্মী ভাদিম লাভরুসিক বলেন, ‘ইউটিউব সদরদপ্তরে বন্দুক হামলাকারী হামলা চালিয়েছে। আমি আতঙ্কিত মানুষকে আমার ডেস্কের দিকে ছুটে আসতে দেখেছি।’প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলে হেলিকপ্টার ও পুলিশের সোয়াত টিম পৌঁছেছে।

হোয়াইট হাউস জানায়, ঘটনাটি সম্পর্কে প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। তার প্রশাসন সান ব্রুনোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্র:  এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ