শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

তিন তালাক বিরোধি রায়ের প্রতিবাদে দিল্লিতে ল’ বোর্ডের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ থেকে

ভারতের আদালতে সদ্য পাশ হওয়া তিন তালাক বিরুধী রায়ের প্রতিবাদে আজ ৪ এপ্রিল রোজ বুধবার সকাল ১০ টায় দিল্লি রামলীলা ময়দানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারী মাওলানা ওয়ালী রহমানীর নেতৃত্বে দুর্বার আন্দোলনে নেমেছে তৌহিদি জনতা৷

মাওলানা ওলী রাহমানীর নেতৃত্বে ডাক দেয়া আন্দোলনে তিনটি কর্মসূচী নিয়ে মাঠে নেমেছে সাধারণ মুসলমান৷ সদ্য পাশ হওয়া তিন তালাক বিরুধী রায়ের প্রতিবাদ, মুসলিমদের উপর কৃত নির্যাতনের প্রতিরোধ ও ইসলামের সুরক্ষার দাবী নিয়ে রামলীলা ময়দানে জমায়েত হচ্ছে ভারতীয় মুসলমানরা৷

আজকের আন্দোলনে শরীক হচ্ছে মুসলিম পুরুষদের পাশাপাশি অসংখ্যা নারীরাও৷ ব্যবস্থাপনা সুষ্ঠভাবে আঞ্জাম দেয়ার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ দূরত্ব বজায় রেখে ভিন্ন ভিন্ন সামিয়ানাও টানানো হয়েছে রামলীলা ময়দানে৷

জানা গেছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের অধীনে আজকের আন্দোলনে ভারতীয় উল্লেখযোগ্য সকল মুসলিম সংগঠনও অংশ নিবে জোরদারভাবে৷ থাকছেন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃ্ন্দ।

আন্দোলনে বিশেষভাবে উপস্থিত থাকছেন ভারতীয় মুসলমানদের ঐতিহ্যবাহী সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ডর সেক্রেটারী মাওলানা ফজলুর রহীম মুজাদ্দেদী, বোর্ডের রুকন মাওলানা এজাজ আরশাদ কাসেমী ও ভারত এ্যাপোলো হাসপাতাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী মুহাম্মাদ সালীম৷ সমাবেশস্থলে সভাপতিত্ব করবেন ল বোর্ডের জেনারেল সেক্রেটারী মাওলানা ওয়লী রাহমানী৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ